Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুম প্রতিরোধে কঠোর আইন আসছে: নীতিগত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৫১ am ২৯, অগাস্ট ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রস্তাবিত আইনে গুমকে চলমান অপরাধ হিসেবে গণ্য করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটককেন্দ্র স্থাপন বা ব্যবহারকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

খসড়ায় আরও বলা হয়েছে—

  • গুম-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা পাবে জাতীয় মানবাধিকার কমিশন।

  • বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে।

  • ভুক্তভোগী, সাক্ষী ও তথ্য প্রদানকারীর সুরক্ষা এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

  • গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার জন্য তহবিল ও তথ্যভান্ডার গঠন করা হবে।

বৈঠকে উপস্থিত উপদেষ্টারা জানান, অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই গুমের অভিযোগ উঠলেও তদন্তের দায়িত্বও পালন করত তারাই। এবার প্রথমবারের মতো জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের ক্ষমতা দেওয়া হচ্ছে।

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, কমিশনের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে অনেক পরামর্শ এসেছে। আইন মন্ত্রণালয় তা পর্যালোচনা করবে এবং চূড়ান্ত খসড়া আবারও উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ গত বছরের ২৯ আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’-এ যুক্ত হয়েছে। আন্তর্জাতিক কনভেনশন ও সংবিধানের আলোকে অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশে যাতে আর কোনোদিন কেউ গুমের শিকার না হন, সে বিষয়ে সরকার কার্যকর আইন প্রণয়নের প্রক্রিয়ায় রয়েছে। এটি দেশের মানবাধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম