অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের সমাজসেবামূলক প্রতিষ্ঠান এসপি রায় ফাউন্ডেশন কৃতৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৩জানুয়ারী মঙ্গলবার বিকেলে এসপি রায় ফাউন্ডেশন কার্যালয়ে প্রয়াত ডাঃসন্তপদ রায়ের সহধর্মিণী শিপ্রা রায়ের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন।
শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।অমিত রায় চৌধুরী জয়’র সঞ্চালনায় প্রয়াত ডাঃসন্তপদ রায় সম্পর্কে তুলেধরেন পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার।এসময় তাঁর সহধর্মিণী শিপ্রা রায় ফাউন্ডেশনের নিবন্ধনের দাবী তুলে ধরেন।প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় সমাজসেবী সংগঠন “এসপি রায় ফাউন্ডেশন”স্বাগত জানিয়ে সম্মতির সহিত প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি।বিতরণ কালে সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শাখা ব্যাবস্থাপক দীপংকর সরকার দিপু,জ্যোর্তিময় রায়,মোঃআলী হোসেন,সুদর্শন সরকার প্রমুখ।

