Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় বাঁশের সাঁকো যেন মরণফাঁদ, দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থী-জনতা

Bangla FMbyBangla FM
১০:৪২ am ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছার লতা ও দেলুটী ইউনিয়নের সংযোগস্থলে বাঁশের সাঁকোটি প্রতিদিন শত শত পথচারীর জন্য যেন মৃত্যুঝুঁকি নিয়ে অপেক্ষা করছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও নারীরা ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পাড়ে পাকা ঘাট থাকলেও পশ্চিম পাড়ে রয়েছে একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো, যা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হচ্ছেন। শিক্ষার্থীরা স্কুলে যেতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট করছে, আবার নারীরা কলসের পানি নিয়ে কাদামাটির মধ্যে পড়ছেন।

ঘাটের মাঝি দিলিপ কুমার জানান, নিজ অর্থায়নে সাঁকো তৈরি করা হলেও এখনও কোনো সরকারি সহযোগিতা পাননি। সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা তৃষ্ণা মণ্ডল বলেন, “স্কুলে যেতে ভয় লাগে। কাদায় পড়ে বই খারাপ হয়ে গেছে অনেকবার।” গৃহিণী যমুনা সরকার বলেন, “পানির কলস নিয়ে পার হওয়া ভয়ংকর ঝুঁকিপূর্ণ।” কৃষক সৌমেন দাশ জানান, “মালামাল নিয়ে হাটে যাওয়া কষ্টকর, সাঁকো দিয়ে যাওয়া যায় না।”

দেলুটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে এবং পাকাঘাট নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: প্রশাসনবাঁশের সাঁকো যেন মরণফাঁদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম