Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই ঘোষণা ও গণহত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে এনসিপির মানববন্ধন

Bangla FMbyBangla FM
৩:১৯ pm ১৯, জুন ২০২৫
in রাজনীতি
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
“জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে” জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার তারাকান্দি-সরিষাবাড়ী প্রধান সড়কের ওয়েলফেয়ার ট্রাস্ট এলাকার সামনে এনসিপি সরিষাবাড়ী উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সুমন মিয়া। বক্তব্য রাখেন—উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আনোয়ারুল কবির, ফরহাদ আলী, ও রবিউল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন দলের সদস্য রফিকুল ইসলাম, খোরশেদ আলমসহ ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় মৌলিক সংস্কার ছাড়া সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। শুধু দলীয় কোন্দল ও পুরনো ধাঁচের নির্বাচন দিয়ে মানুষের আস্থা ফেরানো যাবে না। দৃশ্যমান সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতেই আগামী নির্বাচন আয়োজন করতে হবে।”

তারা আরও বলেন, “জুলাই মাসের মধ্যেই সরকারকে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং ঐতিহাসিক জুলাই গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা জাতীয় নাগরিক পার্টির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম