Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাহাড়ি ঢলে ফুলে-ফেঁপে উঠেছে নদী, শেরপুরে বন্যা ঝুঁকিতে হাজারো মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৪ pm ১৩, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

তৌহিদুর রহমান ঝিনাইগাতী প্রতিনিধি:

টানা ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের তিনটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ঝিনাইগাতী সদর বাজারে পানি ঢুকতে শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শনিবার (১৩ জুন) সকাল ৯টায় শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সোমেশ্বরী ও মহারশি নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

অন্যদিকে ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে বিপদসীমার ৩৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে এবং নালিতাবাড়ী পয়েন্টে ৩২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদীটির পানি দ্রুত বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় ঝিনাইগাতী সদর বাজারে পানি প্রবেশ করেছে। পানি ক্রমাগত বাড়তে থাকায় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। কয়েক দিন ধরে অব্যাহত ভারী বর্ষণের কারণে জেলার সীমান্তবর্তী এলাকাগুলোয় পাহাড়ি ঢলের তীব্রতা বেড়েছে।

এরই ধারাবাহিকতায় দুই দিন আগে নালিতাবাড়ী উপজেলার বর্ডার রোডসহ একাধিক সড়ক পানিতে তলিয়ে যায়, ফলে স্থানীয় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নাকুগাঁও পয়েন্টে সর্বোচ্চ ১৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া নালিতাবাড়ীতে ৩৫ মিলিমিটার এবং শেরপুর সদর পয়েন্টে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে মহারশি নদীর বিভিন্ন স্থানে পানি বাঁধের কাছাকাছি পৌঁছে গেছে। কোথাও কোথাও বাঁধসংলগ্ন এলাকায় মাটি সরে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, ‘বৃষ্টি কমে গেলে পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে যাবে। এখন পর্যন্ত কোনো বাঁধ ভাঙার তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত আছি।’

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Tags: পাহাড়ি ঢলশেরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আর্জেন্টিনার পরের ম্যাচ কবে?
  • বিশ্বকাপে হ্যাটট্রিকের রাতে ব্যক্তিগত কষ্ট নিয়ে আবেগঘন মেসি
  • শিশু আয়াত হত্যা মামলা: আসামি আবীরের মৃ/ত্যু/দণ্ড
  • সিলেটে সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম