Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে পুকুরে ডুবে রিকশাচালকের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৪ pm ০৯, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুকুরে ডুবে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ মে) সকালে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন (৫৪) কুমিল্লার লাকসাম উপজেলার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের মৃত শরবত আলীর ছেলে।

পুলিশ জানায়,মোহাম্মদ হোসেন দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল এলাকায় বসবাস করতেন। স্থানীয়দের কাছে তিনি ‘হাসিম পাগলা’ নামে পরিচিত ছিলেন। পেশায় তিনি রিকশাচালক ছিলেন। এছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন,হোসেন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতেন। সকালে স্থানীয়রা পুকুরে একটি মানুষের পা ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের আস্থা অর্জনই দায়িত্ব পালনের পথ সুগম করে: প্রধানমন্ত্রী
  • নোয়াখালীতে ৫৪ বছর পর ফিরে এলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে
  • স্বামী-স্ত্রী’র বিরোধ; কমলগঞ্জে শিশুকে অপহরণের চেষ্টা মায়ের
  • শ্রীমঙ্গলে পুকুরে ডুবে রিকশাচালকের মৃত্যু
  • জয়পুরহাটে জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম