Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৫ am ২১, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে বাকেরগঞ্জে।

অমর একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে উপজেলা সদর সাহেব গঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নব নির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান এবং উপজেলা প্রশাসন। এছাড়া রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, প্রেসক্লাব, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “আজকের স্বাধীন বাংলাদেশের বীজ বপন হয়েছিল সেদিনের ভাষা আন্দোলনের সূত্রপাত থেকে। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে দমন করতে চাইলেও ছাত্র জনতা রাজপথে আন্দোলন করে। ঢাকা মেডিক্যাল কলেজের সামনে সালাম, বরকত, রফিক, শফিকসহ শহীদদের আত্মত্যাগের কারণে অবশেষে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের পালনের অংশ হিসেবে সকাল ৯টায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শহীদ মিনারের দিকে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। র‍্যালীতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। শহীদ মিনারে পৌঁছালে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রভাতফেরীর পর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “বাঙালির জাতির জীবনে একুশে ফেব্রুয়ারি এক গৌরবময় দিন। শহীদদের রক্তে ভেজা মাতৃভাষা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। নতুন প্রজন্মের কাছে এই ত্যাগ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে আমাদের আয়োজন।”

সভা শেষে শহীদ মিনার চত্বরে বিভিন্ন স্তরের মানুষের ঢল নামে। এছাড়া ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
  • মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির তোপের মুখে রুমিন ফারহানা
  • বাউফলে শহীদ মিনারে বিয়ে বাড়ির মতো আলোকসজ্জা, বিভিন্ন মহলে ক্ষোভ
  • সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি, আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাঙ্গামাটি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম