Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিককে হুমকির প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৪:৪৯ pm ২৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:
বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক সমাজ।

বুধবার (২৫ জুন) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসের সামনে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের সংবাদকর্মী ও নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিকরা।

জানা গেছে, গত ২১ জুন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার খবর প্রকাশিত হলে, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেন।

এ ঘটনায় নিরাপত্তার কথা বিবেচনা করে সাংবাদিক পক্ষী ওইদিন রাতেই বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই ঘটনা শুধুমাত্র একজন সাংবাদিককে হুমকি নয়, বরং পুরো সাংবাদিক সমাজের স্বাধীনতা ও নিরাপত্তার উপর আঘাত।” তাঁরা অবিলম্বে হুমকিদাতা সবুর হোসেনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সাংবাদিক ঐক্য পরিষদ, শার্শা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং রেলওয়ে লেবার শ্রমিকরা উপস্থিত ছিলেন। বক্তারা পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম