Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৬ am ০৩, মে ২০২৬
in অপরাধ
A A
0
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে ।
রাজশাহী নগরীতে এক নারীকে যৌন নিপীড়নের মামলায় মাছরাঙ্গা টেলিভিশনের স্থানীয় রিপোর্টার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারক শরমিন আকতার।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল গোলাম রাব্বানী ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সেদিন বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩ মার্চ এক নারী বাদী হয়ে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০২ (সংশোধিত) এর ১০ ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর চন্দ্রিমা থানা মামলা নং-০৩, তারিখ ৩ মার্চ ২০২৬।

পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। ওই জামিনের রেফারেন্স নম্বর ছিল ১৬৫৫০/২৬, তারিখ ৯ মার্চ ২০২৬।

জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে মসজিদে ফজরের সময় মুসল্লিকে হত্যা
  • রামপাল উপজেলা প্রশাসনের অভিযানে রেকর্ডিয় খালের অবৈধ বাঁধ অপসার
  • নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করছে ইরান?
  • ডোমারে মানসিক ভারসাম্যহীন যুবকের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম