Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে ছিনতাইকারীর ছরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্য নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৬ pm ২২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া , সিলেট:

পুলিশের ধাওয়া খেয়ে পালাতে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেছিলেন র‌্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। এসময় ধাস্তাধস্তির এক পর্যায়ে ইমনের বুকে ছুরি চালিয়ে দেয় ওই ছিনতাইকারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার দুপুরে সিলেটের কিন ব্রিজের পাশে চাঁদনীঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।ইমনকে ছুরিকাঘাতের দায়ে অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।জানা যায়, শুক্রবার (২২ মে) দুপুরে চাঁদানীঘাল এলাকায় বসে মাদকসেবন করছিলো কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবী। এসময় পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া থেকে বাঁচতে দৌড় দেয় তারা।

ঘটনার সময় ওই এলাকায়ই সাদা পোষাকে ছিলেন র‌্যাব সদস্য ইমন আচার্য।পালাতে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেন তিনি। দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইমনের বাম বুকে ছুর চালিয়ে দেয় ওই ছিনতাইকারী। আহত অবস্তায় দ্রুত তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউ-২–এ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।নিহত ইমন আচার্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০। তিনি দীর্ঘদিন ধরে র‍্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিলো। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারী আটক আসাদউল আলম বাপ্পীকে আাটক করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আফগানিস্তানে বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান
  • ব্রাহ্মণপাড়ায় ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • মায়ের চেয়ে মেয়ে ১০ মাসের বড়!
  • বিসিবি নির্বাচনের মনোনয়ন শেষ, প্রার্থী তালিকা আসছে কাল
  • সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম