Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে যমুনার পানি দ্রুত বাড়ছে, বন্যার আশঙ্কা নেই

Bangla FMbyBangla FM
৬:৪৭ am ২৬, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মো: দিল, সিরাজগঞ্জ:
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজীপুর পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজীপুর পয়েন্টে পানি বেড়েছে ৪৮ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে ৪৪ সেন্টিমিটার।

সকাল ৬টায় কাজীপুর পানি পরিমাপক স্টেশনে যমুনার পানির উচ্চতা ছিল ১২.৬৮ মিটার (এসওবি), যা বিপদসীমা ১৪.৮০ মিটার থেকে ২.১২ মিটার নিচে। সিরাজগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১০.৯১ মিটার, যা বিপদসীমার ১.৯৯ মিটার নিচে রয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন,
“উত্তরাঞ্চল থেকে নেমে আসা পানির কারণেই নদীর স্তর বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কোনো জায়গায় পানি বিপদসীমা অতিক্রম করেনি। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে সতর্কতা জারি করা হবে।”

তিনি আরও জানান, “বর্তমানে বন্যার আশঙ্কা না থাকলেও পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। সে অনুযায়ী প্রস্তুত রয়েছে পাউবো ও স্থানীয় প্রশাসন।”

এদিকে নদীর পানি বাড়ায় কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। তবে এখন পর্যন্ত ফসলি জমি কিংবা বসতবাড়িতে পানি ঢোকেনি বলেও জানিয়েছেন তারা।

পাউবো সূত্রে আরও জানানো হয়, আগামী দুই-তিনদিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্রয়োজনে বিশেষ সতর্কতা জারি করা হবে।

Tags: বন্যাযমুনার পানিসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম