গণভোট বাস্তবায়নের লক্ষে ৬ ডিসেম্বর শনিবার সকাল ১১টা থেকে ২৭/১১/১ এ তোপখানা রোডস্থ সংগঠনের কার্যালয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট ও জনতার ঐক্যের যৌথ উদ্যোকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক ফ্রন্ট এর আহ্বায়ক কাজী মোস্তফা কামাল হোসেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট ও জনতার ঐক্যের ১৮ দফা দাবির উপর গণভোট অনুষ্ঠানের প্রয়োজনীয়তার উপর আলোচনা করেন। বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর সাধারণ সম্পাদক এস এম হানিফুল কবির, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন-অর-রশিদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর যুগ্ম সম্পাদক এম এম ওবায়দুল্লাহ জয়, কমিউনিস্ট নেতা হুমায়ুন কবির, হারুন-অর-রশিদ, নাগরিক অধিকার পার্টির সভাপতি এডভোকেট রবিউল ইসলাম, গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি জাফরুল্লাহ চৌধুরী, গণতান্ত্রিক ঐক্যের রফিকুল ইসলাম, বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি আব্দুল গফুর মিয়া, সাংবাদিক এম.এইচ প্রিন্সসহ নেতৃবৃন্দ।
বক্তাগণ সভায় ফেব্রুয়ারির আগেই গণভোটের দাবি জানান। এতদুদ্দেশ্যে ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে সর্বদলীয় সভায় সিদ্ধান্ত হয়। জনতার গণ আদালত গঠনের প্রস্তাব গৃহীত হয়।

