Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২০ pm ২৬, জুন ২০২৬
in জাতীয়
A A
0

চার দিনের সরকারি সফর শেষ করে চীনের রাজধানী বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশের পথে যাত্রা করেন।

বিদায়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওইয়ং আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। পরে লালগালিচা অতিক্রম করে তারা বিমানে আরোহন করেন।

চীন সফরের শুরুতে প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে দালিয়ানে পৌঁছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে অংশ নেন। এরপর হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ে গিয়ে সফরের মূল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। এছাড়া সফরকালে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে চীন সফরে গিয়ে ধারাবাহিক কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি।

Tags: চীনঢাকাতারেক রহমানপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন
  • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০২
  • নওগাঁর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার ঝাল কাঁচা মরিচ
  • প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী
  • বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক ক্যান্সার রোগীর হাতে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম