Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মশাকেই এবার ম্যালেরিয়ার ওষুধ! অভিনব আবিষ্কারে গবেষকদের সাফল্য

Bangla FMbyBangla FM
১১:৪৭ am ২২, মে ২০২৫
in বিশ্ব
A A
0

মশার মাধ্যমেই এবার ম্যালেরিয়ার ওষুধ পৌঁছে যাবে মশার শরীরে—এমন অভিনব এক পদ্ধতি বের করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছেন, মশা যখন মশারিতে বসবে, তখন সেই মশারিতে আগে থেকেই দেওয়া থাকবে ম্যালেরিয়ার বিরুদ্ধে কার্যকর দুটি ওষুধ। মশার পা বেয়ে এই ওষুধ মশার শরীরে ঢুকে পড়বে এবং তার শরীরে থাকা ম্যালেরিয়ার জীবাণু ধ্বংস করে দেবে। ফলে সেই মশা যদি কাউকে কামড়ায়, তাও আর ম্যালেরিয়া ছড়াবে না।

ম্যালেরিয়ার প্রকোপ বিশ্বজুড়ে এখনো ভয়াবহ। প্রতিবছর এই রোগে প্রাণ হারান প্রায় ছয় লাখ মানুষ, যাদের বেশিরভাগই শিশু। ম্যালেরিয়া প্রতিরোধে এখন পর্যন্ত মূলত মশা নিধনের ওপরই নির্ভর করতে হচ্ছে। কিন্তু বছরের পর বছর ধরে কীটনাশক ব্যবহারের ফলে অনেক দেশে মশারা এখন এসব ওষুধের প্রতিরোধক্ষমতা অর্জন করেছে। ফলে বিকল্প কোনো কার্যকর পদ্ধতি খুঁজে পাওয়াটা জরুরি হয়ে পড়েছিল।

গবেষকরা বলেন, এই নতুন পদ্ধতিতে মশার শরীরে থাকা ম্যালেরিয়ার পরজীবী শতভাগ নিশ্চিন্তভাবে ধ্বংস হয়। এতে মশা মরুক বা না মরুক, ম্যালেরিয়া ছড়ানোর ক্ষমতা হারায়। সবচেয়ে বড় সুবিধা হলো, ম্যালেরিয়ারোধী এই ওষুধ মেশানো মশারিটি একবার ব্যবহার করলে সেটি এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। ফলে এটি সহজলভ্য এবং তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠবে সাধারণ মানুষের জন্য।

গবেষণাগারে এই পদ্ধতির কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। পরবর্তী ধাপে ইথিওপিয়ায় এই বিশেষ মশারি ব্যবহার করে এর বাস্তব সফলতা যাচাই করা হবে। সব ঠিকঠাক চললে আগামী ছয় বছরের মধ্যেই এই ম্যালেরিয়ারোধী মশারি বিশ্বজুড়ে সাধারণ মানুষের নাগালে আসবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

Tags: মশাকেই এবার ম্যালেরিয়ার ওষুধ!
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মে দিবসে শ্রমজীবীদের প্রতি শ্রদ্ধা জানাল জাতীয় পার্টি
  • বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি
  • আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস
  • শুক্রবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
  • সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে: সমাজকল্যাণ সচিব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম