Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ উদ্বোধন

Bangla FMbyBangla FM
১০:২০ pm ১০, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

‘আমার পুলিশ,আমার দেশ,সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়।

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানায় এসে শেষ হয়। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য,কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না,থানার বিভিন্ন ইউনিটের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ সপ্তাহ উপলক্ষে জননিরাপত্তা জোরদারে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন ও অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে নাহার পেট্রোল পাম্প সংলগ্ন মৌলভীবাজার সড়ক, ১০ নম্বর চত্বর, ভানুগাছ সড়কে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা এবং হবিগঞ্জ সড়কের বাগানবাড়ি রেস্টুরেন্টের সামনে উল্লেখযোগ্য।

এ ছাড়া চৌমুহনা চত্বর,রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়। বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি,সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

দিনের শুরুতে শ্রীমঙ্গল থানা ভবনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জনবান্ধব পুলিশিং,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান,পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহজুড়ে সচেতনতামূলক কার্যক্রম,বিশেষ টহল, জনসেবামূলক উদ্যোগ এবং নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করা হবে।

Tags: পুলিশ সপ্তাহ উদ্বোধনশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • যশোরের যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক
  • শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ উদ্বোধন
  • সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
  • মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম