আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের চরভদ্রাসনে ৩জন কে উপজেলার বিভিন্ন স্থানে৩জনের মাদকদ্রব্য পাওয়ায় মাদকদ্রব্য আইনে মামলা করে গ্রেফতারকৃতদের কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, চরভদ্রাসন থানায়১১ ইএপ্রিল এসআই (নিঃ) কাজী রিপন হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার চরভদ্রাসন থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে।উপজেলার উত্তর আলমনগর সাকিনস্থ সরদার বাড়ী ব্রিজ এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর পাবনা জেলার বেড়া থানার-বাগসোহা(বাকসোয়া পাড়ার পিতা-মোঃ আব্দুল লতিফের ছেলে মো: চাঁদ ফকির (৪৪) কেএম ডাঙ্গী, থানা- চরভদ্রাসন,মৌলভীরচর বাজারস্থ জনৈক মোঃ শহিদ খান, পিতা- মৃত জামাল খান, সাং-কেএম ডাঙ্গী, থানা- চরভদ্রাসন, জেলা-ফরিদপুর, এর ভাড়াটিয়ার নিকট থেকে ০৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ধৃত আসামীর বিরুদ্ধে চরভদ্রাসন থানার এফআইআর নং-৭, তারিখ ১১/০৪/২০২৬,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) মামলা রুজু করা হয়েছ।
১২ ইএপ্রিল চরভদ্রাসন থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হক বিশ্বাস , সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার চরভদ্রাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চরভদ্রাসন থানাধীন চর হাজীগঞ্জ সাকিনস্থ চর হাজীগঞ্জ বাজারের জনৈক মাসুদ রানা(৩৫), পিতা- শেখ সামসু এর মুদি দোকানের সামনে পাকা রাস্তায় উপজেলার গাজিরটেক হারুন বিশ্বাসের ছেলের উজ্জ্বল বিশ্বাস (৩৮) কে ০৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। চরভদ্রাসন থানার১২ইএপ্রিলএফআইআর নং-৮, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন।
এসআই (নিঃ)মোঃ রফিকুজ্জামান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চরভদ্রাসন থানাধীন বিএস ডাঙ্গী সাকিনস্থ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের মোশারফ হোসেন খানের ছেলে হিমেল (২৮), ০৫ পুরিয়া হেরোইন, যাহার ওজন ০.৪৩ গ্রাম, যাহার মূল্য (৫X৪০০)= ২,০০০/-(দুই হাজার) টাকা সহ আটক করে।
ধৃত আসামীর বিরুদ্ধে চরভদ্রাসন থানার এফআইআর নং-৯, তাং ১২ই এপ্রিল ২০২৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৮(ক) মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ফরিদপুরে পুলিশ সুপার,ও সার্কেল এসপির নির্দেশে চরভদ্রাসন থানা পুলিশ মাদকদ্রব্য জিরো টলারেন্স নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশকে টেলিফোনে সহযোগিতা আহবান জানান ।

