Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে ছেলে আদালতে হাজির না হওয়ায় বাবা-মা কারাগারে

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৪ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে ধার্য্যকৃত তারিখে ধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে হাজির না হওয়ায় তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালের দিকে রাজশাহীর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, মইদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী অজিফা বেগম (৫০)। তাদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন (২১) মামলার প্রধান আসামি। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে। লালচাঁনের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগে মামলায় তার বাবা মা আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট লালচাঁন এক কিশোরীকে (১৪) ধর্ষণ করেন। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর পরিবার বিষয়টি লালচাঁনের বাবা-মাকে জানান। কিন্তু তারাও ছেলের পক্ষ নিয়ে তাদের তাড়িয়ে দেন। এ ঘটনায় ওই বছরের ১২ জুন আদালতে চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

আদালত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ওই কিশোরী একটি কন্যা সন্তানের মা হয়েছে। মামলা দায়েরের পর লালচাঁন গ্রেপ্তার হয়েছিলেন। তখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় নবজাতক শিশুটি ধর্ষণের কারণেই হয়েছে। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন পান। এরই মধ্যে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

মামলার আসামিপক্ষের আইনজীবী আব্দুস সবুর বলেন, ‘ধার্য্য তারিখে আসামি লালচাঁন আদালতে হাজির হননি। অন্য আসামিরা হাজির ছিলেন। আদালত তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। আদেশের সময় আদালত তাদের ছেলেকে হাজির করতে বলেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের ভয়ে ইসরায়েলে জরুরি অবস্থা জারি
  • নিয়ানডার্থালরা কি মানুষদের চেয়েও শক্তিশালী ছিল? নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য
  • বায়তুল মোকাররমের পাশে দুই হাত, স্কাউট ভবনের সামনে একটি পা উদ্ধার
  • ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল
  • নরসিংদীতে ধর্ষণ মামলায় আশ্রয় কেউ দিলে, শেকড় ধরে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম