Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর আগমনের আগে শ্রীমঙ্গলে প্যান্ডেল ধস

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৮ pm ১৭, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠান শুরুর আগেই উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল হঠাৎ দমকা বাতাসে ভেঙে পড়ে। বুধবার (১৭ জুন) সকাল প্রায় সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চও অক্ষত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে আসা উপকারভোগী ও অতিথিরা প্যান্ডেলের নিচে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিকভাবে বাতাসের তীব্রতায় প্যান্ডেলটির একটি অংশ ধসে পড়লে উপস্থিত লোকজনের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে অবশিষ্ট অংশ খুলে ফেলা হয়।

সরেজমিনে দেখা গেছে,অনুষ্ঠানের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন চা বাগানের শ্রমিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও অনুষ্ঠানে যোগ দিতে মাঠে সমবেত হন।

অনুষ্ঠানে অংশ নিতে আসা কয়েকজন চা শ্রমিক জানান,প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগানে ছুটি ঘোষণা করা হয়েছে। বাগান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তারা গাড়িযোগে শ্রীমঙ্গলে এসেছেন। চা শ্রমিক পপি মুন্ডা ও কেশব বলেন,প্রধানমন্ত্রীকে একনজর দেখতে তারা অনুষ্ঠানে এসেছেন। একই সঙ্গে ভূমির অধিকারসহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় তিনি ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন। অনুষ্ঠানস্থলে যোগ দিতে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন সড়কের দুই পাশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আর্জেন্টিনার পরের ম্যাচ কবে?
  • বিশ্বকাপে হ্যাটট্রিকের রাতে ব্যক্তিগত কষ্ট নিয়ে আবেগঘন মেসি
  • শিশু আয়াত হত্যা মামলা: আসামি আবীরের মৃ/ত্যু/দণ্ড
  • সিলেটে সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম