Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

Bangla FMbyBangla FM
৪:২৪ am ০৫, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আরও ১৬টি ব্যাটালিয়ন গঠনের প্রক্রিয়া এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি জওয়ানসহ এসব ইউনিটে মোট প্রায় ১৭ হাজার সদস্য থাকবে। পাশাপাশি, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ স্থাপন করা হবে। 

সরকারের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

 নীতিগত অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদন মিললেই বিএসএফের জন্য এটি হবে একটি বড় ধরনের শক্তি বৃদ্ধি। গত বছর বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর পূর্ব সীমান্তে এবং ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় একাধিক সেনা নিহত হওয়ার পর পাকিস্তান সীমান্তে নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেয় বিএসএফ।

নিরাপত্তা সংক্রান্ত সূত্রগুলো জানিয়েছে, শিগগিরই ১৬টি ব্যাটালিয়ন গঠনের অনুমোদন পেতে যাচ্ছে বিএসএফ। এসব ব্যাটালিয়ন আগামী কয়েক বছরের মধ্যে গঠন করা হবে।

 তবে এখনও কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনসহ কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আশা করা হচ্ছে, খুব দ্রুতই সেসব অনুমোদন পাওয়া যাবে।

বর্তমানে বিএসএফ-এর মোট ১৯৩টি ব্যাটালিয়ন রয়েছে, যেগুলোর প্রত্যেকটিতে রয়েছে এক হাজারের বেশি সদস্য। নতুন ব্যাটালিয়নগুলো গঠিত হলে এতে যুক্ত হবেন প্রায় ১৭ হাজার নতুন জওয়ান।

সূত্র মতে, এই ব্যাটালিয়নগুলো মূলত ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। এ ছাড়া বিএসএফের কার্যক্রমকে আরও সুসংহত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইটি ফরোয়ার্ড হেডকোয়ার্টার গঠনের অনুমোদন দিয়েছে।

জম্মু ও পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তের নিরাপত্তা জোরদারে একটি হেডকোয়ার্টার স্থাপন করা হবে জম্মুতে। অপরটি স্থাপিত হবে মিজোরামে, বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে।

জানা গেছে, জম্মু সীমান্তে বর্তমানে বিএসএফের চারটি সেক্টর রয়েছে— রাজৌরি, সুন্দরবনি, জম্মু এবং ইন্দ্রেশ্বর নগর— যেগুলোর নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা। অন্যদিকে আসামভিত্তিক মিজোরাম-কাছার ফ্রন্টিয়ারের অধীনে রয়েছে শিলচর, আইজল ও মণিপুরের সেক্টরগুলো।

সূত্র আরও জানিয়েছে, নতুন ব্যাটালিয়ন গঠনের অংশ হিসেবে বিএসএফ পুরুষ ও নারী সদস্যদের নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু করবে। এরপর শুরু হবে তাদের প্রশিক্ষণ কার্যক্রম। ধারণা করা হচ্ছে, আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই ইউনিটগুলো সম্পূর্ণভাবে গঠন ও কার্যকর করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বিএসএফ-এর মোট সদস্য সংখ্যা প্রায় ২ লাখ ৭০ হাজার। কয়েক বছর আগে বিএসএফ ২০ থেকে ২১টি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে সরকার ১৬টি ব্যাটালিয়ন গঠনের বিষয়ে সম্মতি দেয়।

Tags: বাংলাদেশ ও পাকিস্তান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু
  • গোয়ালন্দে গাঁজাসহ মাদক কারবারি জনতার হাতে ধরা
  • জনগণের আস্থা অর্জনে পুলিশকে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই সাংবাদিকের ৫ বছর জেল
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম