Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাটমোহরের স্বার্থেই চাটমোহরের প্রার্থী চাই” :উঠান বৈঠকে হাসানুল ইসলাম রাজা

Bangla FMbyBangla FM
১০:০৯ am ২১, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

স্টাফ রিপোর্টার, পাবনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য হাসানুল ইসলাম রাজা বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে চাটমোহর থেকে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি প্রার্থী দিতে হবে। বাইরের কোনো প্রার্থীকে আমরা মানবো না।”

শুক্রবার (২০ জুন) রাতে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে সাত নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

“চাটমোহরের উন্নয়ন হয়নি”

রাজা বলেন, “গত ১৭ বছর ভাঙ্গুড়ার একজন এমপি থাকার কারণে উন্নয়ন হয়েছে ভাঙ্গুড়ায়, চাটমোহরে হয়নি। চাটমোহরের অধিকার রক্ষায় এবার নিজেদের নেতা দরকার।”
তিনি আরও বলেন, “চা স্টল থেকে শুরু করে মাঠে-ঘাটে, বাসস্ট্যান্ডে—সব জায়গায় একটাই আওয়াজ তুলুন: চাটমোহরের প্রার্থী চাই।”

“দুর্নীতি আর ভাগাভাগির রাজনীতি চলছে”

বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে রাজা বলেন, “চাটমোহরের নেতাদের অনেকেই চাঁদাবাজি, দখলবাজি, থানার দালালি আর জমির শালিস নিয়েই ব্যস্ত। আজ যাদের একসময় চালচুলা ছিল না, তারা এখন কোটি টাকার মালিক।”

তিনি অভিযোগ করেন, “ভাঙ্গুড়ার একজনকে এমপি বানানোর জন্য চাটমোহরের কিছু নেতা ষড়যন্ত্র করছে। তারা চাটমোহরের স্বার্থ নিয়ে খেলছে।”
এ সময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “আপনারা যদি সাহসী হন, আমার সামনে আসুন। আমি প্রমাণ দেব—চাটমোহরের ১১টি ইউনিয়নের অধিকাংশ নেতা দুর্নীতিতে জড়িত।”

“জনগণের জন্যই রাজনীতি করছি”

রাজা জানান, “আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যতদিন বেঁচে আছি, ততদিন চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুরসহ তিন উপজেলার সব শ্রেণির মানুষের জন্য কাজ করে যাব।”
তিনি বলেন, “ত্রাসের রাজত্ব যারা কায়েম করেছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াবো।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আরও অনেকে

স্থানীয় বিএনপি নেতা নিজাম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন:

  • ইউনুস আলী ইনু (সাবেক সাংগঠনিক সম্পাদক, হরিপুর ইউনিয়ন বিএনপি)
  • সাইফুল ইসলাম মাস্টার (ফৈলজানা ইউনিয়ন বিএনপি)
  • আল আমিন তালুকদার (যুবদল)
  • ফয়েজ ই-ইলাহী বুলু (বিএনপি)
  • রুহুল হোসেন (সাবেক সভাপতি, ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রদল)
  • আতাউর মেম্বার, রফিকুল ইসলাম রফিক, আব্দুল কুদ্দুস মোল্লা, মোবারক হোসেন, রেজাউল করিম বাবু প্রমুখ।
Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম