Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতের অভিযানে নিহত লস্করের শীর্ষ কমান্ডার

Bangla FMbyBangla FM
৭:৫৩ am ২৫, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানির ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’, যা পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, এই সংগঠনের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রত্যক্ষ মদদ রয়েছে।

এ হামলার পরপরই ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরজুড়ে তৎপরতা শুরু করে। শুক্রবার সকালে কাশ্মীরের বান্দিপাড়ায় সংঘটিত বন্দুকযুদ্ধে নিহত হয় লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লি। তিনি ছিলেন ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত জঙ্গিদের একজন এবং টিআরএফ-এর সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

এদিকে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্ত—আদিল হুসেন ঠোকের ও আসিফ শেখ—এর বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। ঠোকেরের বাড়ি ছিল অনন্তনাগে, আর আসিফের বাড়ি পুলওয়ামাতে। ভারতীয় বাহিনীর দাবি, এ দুজনই হামলার পরিকল্পনায় জড়িত ছিল এবং তারাই লস্করের সন্ত্রাসীদের পথ দেখিয়ে এনেছিল।

হামলার পর প্রকাশিত চারজন হামলাকারীর ছবির মধ্যে এই দুজনের ছবি স্পষ্টভাবে শনাক্ত করা যায়। পুলিশ জানিয়েছে, বাকি দুইজন পাকিস্তানের নাগরিক, যারা এখনও পলাতক। তাদের অবস্থান বা তথ্য দিতে পারলে ২০ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে আদিল ও আসিফ আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং সেখানেই লস্করের পক্ষ থেকে জঙ্গি প্রশিক্ষণ গ্রহণ করে। দীর্ঘ প্রস্তুতির পর তারা ২০২৪ সালে আবার ফিরে আসে কাশ্মীরে এবং সরাসরি এই হামলায় অংশ নেয়।

এই ঘটনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী, যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Tags: নিহত লস্করের শীর্ষ কমান্ডারভারতের অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম