Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘কোনো প্রতিপক্ষই সহজ নয়’—আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

Taslima TanishabyTaslima Tanisha
২:৪৮ pm ০৬, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

২০২৬ বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে রাজি নন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্ব শেষে কঠিন সব দলগুলো মুখোমুখি হতে হবে জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার-এ অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা আছে। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

ড্র অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হন লিওনেল স্কালোনি। তিনি বলেন,

“আমরা সর্বোচ্চটা দেবো এবং গত বিশ্বকাপে যা করেছিলাম তাই করার চেষ্টা করবো, যেটা হলো নিজেদের সাধ্যের সবটুকু দেওয়া, কোনোভাবেই হাল না দেওয়া।”

২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক জয় তুলে নিয়ে তৃতীয় শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। তবে সৌদি আরবের কাছে হারের সেই তিক্ত স্মৃতি এখনও মনে আছে স্কালোনির। তাই কোনো প্রতিপক্ষকেই সহজ ভাবতে রাজি নন তিনি।

স্কালোনি আরও বলেন,

“২০২২ বিশ্বকাপের মতো, আমরা বলবো কোনো প্রতিপক্ষই সহজ নয়। আপনাকে ম্যাচগুলো খেলতে হবে। এটা পার করতে পারলে পরে গ্রুপ ‘এইচ’-এর সঙ্গে লড়াই, এক ধাপ থেকে পরের ধাপের পথটা কঠিন। তবে প্রথমে আমাদের গ্রুপ পর্বের চ্যালেঞ্জ পার করতে হবে, এরপর দেখবো।”

Tags: ২০২৬ বিশ্বকাপআর্জেন্টিনাকোচ লিওনেল স্কালোনিবর্তমান বিশ্বচ্যাম্পিয়ন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম