রাজনীতির নামে কোনো অরাজকতা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ হবে উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরে খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, কিন্তু জনগণ শান্তি ও উন্নয়ন চায়। কোনো ধরনের বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।
তারেক রহমান আরও বলেন, দেশের উন্নয়ন কোনো বাইরের শক্তির ওপর নির্ভর করবে না, নিজেদের শ্রম ও সক্ষমতার মাধ্যমেই দেশ এগিয়ে নিতে হবে।
তিনি জানান, মেয়েদের শিক্ষা ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করা হবে এবং ভালো ফলাফলের জন্য বিশেষ উপবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে এবং শিক্ষকদের প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া চাঁদপুরে ইপিজেড স্থাপনের বিষয়টি বাস্তবায়নের সম্ভাবনা থাকলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

