Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে ৮ ইটভাটার পৌনে ৭ লাখ টাকা জরিমানা আদায়

Bangla FMbyBangla FM
৬:২৪ am ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ৮ টি ইটভাটার ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। 

পরিবেশ অধিদপ্তর  নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন নীলফামারী এর যৌথ উদ্যোগের এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। প্রসিকিউটর হিসেবে তাঁকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন। এসময় নীলফামারী সদর পুলিশ বিভাগ এবং সৈয়দপুর ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একদল সদস্য সাথে ছিল। 

জরিমানা প্রদানকারী ৮ টি ইটভাটা হলো যথাক্রমে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধূলিয়ায় মো. আতিকুল ইসলামের মেসার্স এম বি সি ব্রিকস, সাবু খানের মেসার্স টি বি এল ব্রিকস, মো. মাহাবুব আলমের মেসার্স এম বি ব্রিকস,  কামারপুকুর ইউনিয়নের আইসঢাল এলাকার মো. আহেদুল হকের মেসার্স এ স্টার বি ব্রিকস, কুজিপুকুর এলাকার মো. আব্দুর রাজ্জাকের এম এইচ ই ব্রিকস, কামারপুকুর বাজার সংলগ্ন মো. নজরুল ইসলামের মেসার্স এ এন বি-২ ব্রিকস, মো. লতিফুল রাজ্জাকের মেসার্স এম জেড এইচ ব্রিকস, বাঙালীপুর ইউনিয়নের চৌমুহুনী এলাকার মো. সাইফুল ইকবালের মেসার্স আর এস বি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন জানান,

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮ টি ইটভাটার মালিককে উক্ত আইনের ৫(১) ধারা লংঘনের দায়ে মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও অভিযানকালে উল্লেখিত ইটভাটাসমূহের কিলনে পানি দিয়ে জ্বলন্ত আগুন নিভিয়ে দেয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয় । এছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। 

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ইতোপূর্বে আরও ২ দিন অভিযান চালিয়ে ৭ টি ইটভাটার ৬ লাখ টাকা জরিমানা আদায় করাসহ উল্লেখিত সতর্কতা জারি করা হয়েছে।

শাহজাহান আলী মনন 

নীলফামারী জেলা প্রতিনিধি 

মোবাইল -০১৩০৩৬৯২২২৭

তারিখ -০৫/০২/২০২৫ ইং

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম