Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবগঞ্জে মহিলা ফেরিয়র মাদ্রাসা উদ্বোধন করেছেন এমপি কেরামত আলী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৫ pm ১৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চকঘোড়াপাখিয়া এলাকায় সুফি আব্দুস সাত্তার মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।

বিশিষ্ট সমাজসেবক মো. জিন্নুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাদিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সত্বাধিকারী মো নজরুল ইসলাম, সত্রাজিপুর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম বাদল, ইউনিয়ন সেক্রেটারি আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. কেরামত আলী বলেন, নারী শিক্ষার বিকাশ এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মহিলা হাফেজিয়া মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, কোরআনের শিক্ষা মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। তাই নতুন প্রজন্মকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, কোরআনের হাফেজ ও হাফেজারা জাতির গর্ব। তাদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। মাদ্রাসাটির উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
  • “গণভোটকে উপেক্ষা করে জনগণকে অপমানকারীরা চরম অপমানিত হবে”
  • শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা
  • এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বরুড়ায় শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক অনুষ্ঠান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম