Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পড়ালেখার পাশাপাশি বাবার সাথে কৃষিকাজ: ইবির ‘ডি’ ইউনিটে প্রথম মোত্তালিব

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৬ pm ১৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ‘ডি’ ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জিপিএ মার্কসহ ১০৭.৭৫ পেয়ে প্রথম হয়েছে রংপুরের আবু বকর সিদ্দিক রা. মাদ্রাসার আব্দুল মোত্তালিব।

রোববার (১২ এপ্রিল) ফলাফল প্রকাশে আব্দুল মোত্তালিব বহুনির্বাচনী (এমসিকিউ) ৮০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৭.৭৫।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৩৩০ সিটের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৮৮৬ জন। ৮০ মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় তবে ফলাফল দাখিল (এসএসসি) ও আলিম (এইসএসসি) ২০ করে ৪০ এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে ৩৩০ জনের মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ১২০ নম্বরের মধ্যে ১০৭.৭৫ পেয়ে প্রথম স্থান অধিকার করে আব্দুল মোত্তালিব আর ৮৭.৭৫ পেয়ে ৩৩০তম স্থান অধিকার করে লিমন নামের এক পরীক্ষার্থী।

নিজের এই যাত্রা সম্পর্কে আব্দুল মোত্তালিব বলেন, “পড়াশোনা শেষ করে প্রথমে দিগন্তে অনলাইনে ভর্তি হয়েছিলাম এবং দীর্ঘদিন সেখানেই পড়েছি। আর্থিক সমস্যার কারণে অফলাইনে ক্লাস করতে পারিনি। এ সময় বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যাই এবং সেই সঙ্গে বাবার সঙ্গে কৃষিকাজ করেছি। পরে ঈদের সময় কয়েকদিনের জন্য এসে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছি। শিক্ষকদের আন্তরিক পরিশ্রম ও দিকনির্দেশনায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আল্লাহর অশেষ রহমতেই আমি এ অবস্থানে পৌঁছেছি।”

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ
  • জাতীয় সংসদ সদস্য হতে দুই বোনের লড়াই
  • আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা
  • পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব ডিজি
  • হাঙ্গেরি নির্বাচনে অরবানের বড় পরাজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম