Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

Bangla FMbyBangla FM
১০:৪৭ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের দৌলতপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।

উদ্বোধনী আয়োজনের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি ভূমি অফিস থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহাসিনউল হাসান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি সংক্রান্ত সরকারি সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এতে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, “ভূমি মেলায় উপজেলার সব ইউনিয়নের মানুষ এসে সরাসরি সেবা নিতে পারছেন। এতে জনসাধারণ হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাচ্ছেন এবং ভূমি অফিসের সেবার প্রতি তাদের আস্থা বাড়ছে।”

মেলা চলবে আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

Tags: ভূমি মেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম