Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুম হওয়াদের পাশে নয়, আয়নাঘরেই সীমাবদ্ধ অন্তর্বর্তী সরকার: শামসুজ্জামান দুদু

Bangla FMbyBangla FM
৮:৪৬ am ১৮, এপ্রিল ২০২৫
in রাজনীতি
A A
0

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পাঁচ মাস পর আয়না ঘরে গেলেও—গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের কাছে তারা কেন যাননি?

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ইলিয়াস আলী শুধু বিএনপির নেতা নন, তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। অথচ এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ কোনো উপদেষ্টা তার বাসায় খোঁজখবর নিতে যাননি।”

এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ। এতে ইলিয়াস আলীসহ গুম হওয়া ছাত্র-যুবক ও নেতাকর্মীদের সন্ধানের দাবিতে আওয়াজ তোলা হয়।

দুদু বলেন, “ইলিয়াস আলী থেকে শুরু করে বহু নেতা-কর্মীকে গুম করেছে শেখ হাসিনার সরকার। এর দায় তাকে নিতে হবে। আমরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চাই।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে পুরো জাতি আজ উদ্বিগ্ন। “সরকার কী চায়, সেটা কেউ বুঝে উঠতে পারছে না। বিএনপিকে জনগণের সহায়তা নিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ না দিতেই বারবার নির্বাচনকে বিতর্কিত করা হচ্ছে,”—বলেন তিনি।

তার মতে, গত ১৫ বছরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। আর এখন সেই ধ্বংসকারীদের কোনো না কোনোভাবে রক্ষা করার চেষ্টাও চলছে।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক পরিষদের আহ্বায়ক কামাল আহমেদ। বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা এবং গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু।

Tags: আয়না ঘরশামসুজ্জামান দুদু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম