Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জিতলেন মিথিলা

Taslima TanishabyTaslima Tanisha
২:০৬ pm ১৯, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জয় করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে অনুষ্ঠিত অনুষ্ঠান থেকে তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুট অর্জন করেন।

আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

অনুষ্ঠানে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, “মিস ইউনিভার্স কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও উদ্দেশ্যের বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি।”

মিথিলা ২০২০ সালে জাতীয় পর্যায়ে খেতাব জয় করেছিলেন, তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক মঞ্চে যেতে পারেননি। এবার তিনি দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলেন।

নিজের আবেগঘন বক্তব্যে মিথিলা এই জয় মাকে উৎসর্গ করেন। তিনি বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সব সময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তাঁরও।”

মিথিলা যোগ করেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর খেতাব জয় করেছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আবু বাকের মজুমদার ও রাফিয়া রেহনুমা হৃদি
  • ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে দুই মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
  • সিরাজদিখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, প্যানেল চেয়ারম্যান আটক
  • গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • মাত্র দুই মাসে ঢাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত, শহর ছাড়তে পারে অনেক মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম