Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিখোঁজ বৃদ্ধা তেঁতুল গাছের মগডালে, ফায়ার সার্ভিস দেখে পুকুরে লাফ

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫১ pm ০৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মিজানুর, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর সা‌জেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বাড়ির পাশের একটি তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরে তিনি গাছ থেকে পাশের পুকুরে লাফ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সা‌জেদা বেগম স্থানীয় বাসিন্দা আবু সাঈদের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে সা‌জেদা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি তেঁতুল গাছের উঁচু ডালে তাকে দেখতে পান এলাকাবাসী। এ সময় তিনি গাছের ওপর বসে ও শুয়ে ছিলেন।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের মগডালে অবস্থান করতে দেখা যায়। তবে পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে।

এ সময় হঠাৎ ওই নারী গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন।ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tags: Featuredকুড়িগ্রামেনিখোঁজ বৃদ্ধা তেঁতুল গাছের মগডালেবাংলাদেশবিশেষ নিউজসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল
  • মুল্লুকে চলো আন্দোলন ও গণহত্যার ১০৫ বছর: বীরত্বগাথা চা শ্রমিক সংগ্রামের এক মহাউপাখ্যান
  • দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা
  • বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
  • সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক মিশনে নামছে বাংলাদেশ, দলে নেই স্বপ্না ও মুনকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম