২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি । অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন তিনি।
এই ম্যাচের আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজে -এর ১৬ গোলের রেকর্ডের সঙ্গে সমতায় ছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোলে তিনি নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৮ করেন এবং কলোজেকে পেছনে ফেলেন।
ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন মেসি। তার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।
৩৯ বছরে পা দেওয়ার আগমুহূর্তে মেসির এই কীর্তি ফুটবল ইতিহাসে আরেক অধ্যায় যোগ করল। বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৮, যা পুরুষ ও নারী দুই বিভাগের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলসংখ্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

