Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেনাবাহিনীর ওপর হামলা: জৈন্তাপুর বিএনপি সভাপতি কারাগারে

Bangla FMbyBangla FM
১১:৪৯ am ২৯, জুন ২০২৫
in অপরাধ
A A
0

সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত। ২৯ জুন রোববার সকালে এসব আসামি জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের আইনজীবী নিজাম উদ্দিন।

জানা গেছে, এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ বাকি আট আসামি। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিয়ম অনুযায়ী আজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। জব্দকৃত মহিষ ক্যাম্পে নেওয়ার সময় সেনা সদস্যদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সেনা সদস্যদের বহনকারী গাড়িতে ভাঙচুর চালায়। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন। পরদিন জৈন্তাপুর মডেল থানায় এ ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

ঘটনাটি জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে এবং আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অগ্রসর হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

Tags: সেনাবাহিনীর ওপর হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম