Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সালাউদ্দিন কুমার, সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

Bangla FMbyBangla FM
৮:৩৮ am ০৪, জুন ২০২৫
in সংগঠন
A A
0

পিরোজপুর প্রতিনিধি:
দীর্ঘ আট বছর পর পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে সালাউদ্দিন তালুকদার কুমারকে সভাপতি এবং মাহমুদুল হাসান শাহীনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু, সহ-সভাপতি মাহাদি হাসান, লুৎফর রহমান লিটন ও এস এম ফেরদৌস;
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু;
যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি;
সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক;
দপ্তর সম্পাদক খালিদ হাসান;
এবং প্রচার সম্পাদক ইফতেকার আহমেদ রনি।

প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আংশিক কমিটির নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন,

“কেন্দ্রীয় ছাত্রদল পিরোজপুর জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যেই এ কমিটি দিয়েছে। আমরা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা ও জেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাব।”

আংশিক কমিটি ঘোষণার পরপরই পিরোজপুর শহরে আনন্দ মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।

বার্তা প্রেরক:
সৈয়দ বশির আহম্মেদ

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম