Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের শার্শায় ইট ভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
৬:০১ am ৩১, মার্চ ২০২৫
in অপরাধ
A A
0

মনির হোসেন, বেনাপোল:


যশোরের শার্শা উপজেলায় ইট ভাটার পাশ থেকে জামাল হোসেন(৩০)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহর পাশ থেকে একটি এ্যাপাসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার ৩০মার্চ রাত ১১ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর শফি ভাটার পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানা পুলিশ।

নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা টু সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের শফি ভাটার পাশে একটি এ্যাপাসি ফোরভি কালো রংয়ের মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, মরদেহের পাশে ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫ টি মেহগনি গাছের চলা পড়ে ছিলো। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

তথ্যনুসন্ধানে জানাগেছে, নিহত জামাল মাদক চোরাচালানের সাথে জড়িত এবং সে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করত। এদিন নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিলো। তবে জামাল নিহত হলেও জাহিদের কোন খোঁজ পাওয়া যায়নি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো, রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত ঘটনা জানা যাবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ
  • নতুন পে স্কেলে বিশেষ ভাতা নিয়ে ‍সুখবর
  • ফরিদপুরে আমেরিকান প্রবাসীর ব্যতিক্রমী খামার
  • রাজশাহীতে ১১ দিন হলো নিখোঁজ স্কুলছাত্রী
  • নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম