Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে পূর্ব নির্ধারিত স্থানে দ্রত বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৩:১৫ pm ০৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রত বাস্তবায়ন করার দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন ফোরাম। সোমবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকায় এই মানববন্ধন করেছে সংগঠনটি। 

শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ফরিদ আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যায়লয় নির্মাণ করতে পূর্ব নির্ধারিত স্থানে ইতোমধ্যে জমি অধীগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। মাটি পরীক্ষাসহ অন্যান্য কাজও প্রায় শেষ। এখন বাকী অবকাঠামোগত উন্নয়ন। আমাদের জোর দাবি, যত দ্রত সম্ভব অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করতে হবে। আর যারা বিশ্ববিদ্যালয়ের স্থান স্থানান্তরের জন্য টানাহেঁচরা করছেন যদি এতে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয় তাহলে তাদেরকে সুনামগঞ্জবাসী বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যে যে জায়গা নির্ধারণ করা হয়েছে সে জায়গা সুনামগঞ্জের ১২টি উপজেলার মানুষের পছন্দের জায়গা। সকলের পছন্দকে গুরুত্ব দিয়ে আসুন আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের জায়গার প্রশ্নে পূর্ব নির্ধারিত স্থানের পক্ষে একমত হই। ’

মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর আলী,  শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির, বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, বিএনপি নেতা এবাদুর রহমান এবাদ, নোয়াখালী বাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাও. নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কামাল পারভেজ সাজন, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, যুবদল নেতা মনসুর আলম, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আহমদ সবুজ, বিজয় সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, শিমুলবাঁক ইউপি সদস্য মাহবুব ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা সুমন আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য শামস উদ্দিন, নোয়াখালী বাজাবের ব্যবসায়ী রুবেল আহমদ, বিএনপি নেতা আজমত শাহ, দেলোয়ার হোসেন, শহিদুল হক, এনামুল হক এনাম, আবুল লেইছ, আরজু মিয়া, রেজাউল করিম রেজু, যুবদল নেতা আবুল হাসনাত, সিজিল আহমদ রনি, এখলাছ মিয়া, সুমন আহমদ, মিজানুর রহমান মিজান, ফয়ছল আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মাছুম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম, সাব্বির আহমদ, মামুনুর রশিদ মামুন, ছাত্রদল নেতা অলিউর রহমান ও  মুবিন আহমদ প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা
  • রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম: আল্লামা ইমাম হায়াত
  • রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ১
  • নরসিংদীতে আমেনা হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতক সৎবাবা গ্রেপ্তার
  • ইউনিট ৭৩১:যুদ্ধাপরাধ থেকে গোপন চুক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম