Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৃত্যুদণ্ডের সাজা বাতিল, আপিল বিভাগে খালাস পেলেন খান আকরাম

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪২ am ২৬, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, আইন ও আদালত, জাতীয়
A A
0

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে এ মামলার আপিলের রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য ছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় দেন। বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়।

একই মামলায় খান আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল।

রায়ে বলা হয়েছিল, মামলার তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে সিরাজকে মৃত্যুদণ্ড এবং আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম হোসেন, যার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাকে খালাস দিয়েছেন।

মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআপিল বিভাগআমৃত্যু কারাদণ্ডখান আকরাম হোসেনবাংলাদেশ আদালতমানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধ মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • মৃত্যুদণ্ডের সাজা বাতিল, আপিল বিভাগে খালাস পেলেন খান আকরাম
  • বৃত্তিপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের সময় বাড়ল
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • কক্সবাজারে এলপিজি স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ ১৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম