Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়ার অসুস্থতা: তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই

Tanazzina TaniabyTanazzina Tania
৯:২৬ am ২৯, নভেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা ও সংকটাপন্ন শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। বর্তমানে বেগম জিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে মায়ের শারীরিক অবস্থা এবং দেশে ফেরার বিষয়ে তার আকাঙ্ক্ষা ও সীমাবদ্ধতা তুলে ধরেন।

পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং তার রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া করছেন। তিনি জানান, মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার পাশাপাশি চিকিৎসার সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এছাড়াও, তিনি দেশ-বিদেশের চিকিৎসক দল তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ও সর্বোচ্চ আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি, বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।পোস্টে তারেক রহমান জিয়া পরিবারের পক্ষ থেকে সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে তার আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানান।

মায়ের পাশে থাকার ব্যক্তিগত আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি লেখেন, “এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোন সন্তানের মত আমারও রয়েছে।”

তবে, দেশে ফেরার বিষয়ে তিনি বাস্তবতার সীমাবদ্ধতা তুলে ধরেন। তিনি বলেন, “কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সূযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শ কাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।”

তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে।

Tags: খালেদা জিয়ার অসুস্থতাতারেক রহমানবাংলাদেশবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম