Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাইশরশি শিব সুন্দরী একাডেমির সভাপতি হলেন কবির মোল্যা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০০ pm ১৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
0-0x0-0-0#

0-0x0-0-0#

তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাইশরশি শিব সুন্দরী একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম কবির মোল্যা।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত সভাপতি মো. তরিকুল ইসলাম কবির মোল্যা বলেন, “বাইশরশি শিব সুন্দরী একাডেমি এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাইশরশি শিব সুন্দরী একাডেমি এ অঞ্চলে শিক্ষার প্রসার ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
  • বড়লেখায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮
  • ভালো ও মিষ্টি লিচু চেনার উপায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম