Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশি অনুপ্রবেশে মমতার ইন্ধন: অমিত শাহ

Bangla FMbyBangla FM
১১:২২ am ০১, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ভারতের পশ্চিমবঙ্গে ফের তীব্র রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার (১ জুন) কলকাতায় এক বিজেপি সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তা করছেন এবং এ উদ্দেশ্যে বাংলার সীমান্ত খুলে দিয়েছেন। তার ভাষায়, “মমতা দিদি কখনো অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না, এটি কেবল বিজেপিই পারে।”

সভায় আরও অভিযোগ করা হয়, তৃণমূল সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি না দিয়ে অনুপ্রবেশ ঠেকানোর পথে বাধা তৈরি করছে। অমিত শাহের দাবি, “তৃণমূল কংগ্রেস সরকার চায় অনুপ্রবেশ অব্যাহত থাকুক, যাতে তাদের ভোটব্যাংক অটুট থাকে। এ জন্যই তারা বিএসএফকে জমি দেয় না।”

শুধু অনুপ্রবেশ নয়, এদিন মমতার ধর্মনিরপেক্ষ রাজনীতি নিয়েও কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, “মুসলিম ভোট ব্যাংককে খুশি করতেই মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর ও ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছেন। এতে দেশের মা-বোনদের অপমান করা হয়েছে।”

অমিত শাহ আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসকে এই অবজ্ঞার জবাব দেবে।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যেই ‘অপারেশন সিঁদুর’ ইস্যুকে সামনে এনে ভোটের ফায়দা লুটতে চাইছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট যত ঘনিয়ে আসছে, দুই শিবিরের বাকযুদ্ধ ততই উত্তপ্ত হয়ে উঠছে।

Tags: বাংলাদেশি অনুপ্রবেশে মমতার ইন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম