Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধান উপদেষ্টা কাতার থেকে গেলেন ভ্যাটিকানে

Bangla FMbyBangla FM
৮:৩৯ am ২৫, এপ্রিল ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতার ত্যাগ করে শুক্রবার ভ্যাটিকান শহরের উদ্দেশে রওনা হয়েছেন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তিনি বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে কাতার ত্যাগ করেন। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু তাঁকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টা ইতালির রোমে পৌঁছাবেন স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে, যেখানে তাঁকে স্বাগত জানাবেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত। এরপর, তিনি সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেখানে যাবেন।

পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, কার্ডিনাল মাউরো গাম্বেত্তি প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন। শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে, প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার্স স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

এরপর রোববার, তিনি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

Tags: কাতার থেকে ভ্যাটিকানপ্রধান উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম