Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলি বিমানবন্দরে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

Bangla FMbyBangla FM
৯:৪৫ am ০৪, মে ২০২৫
in বিশ্ব
A A
0

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে ইসরায়েল। ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিওনে। এতে রানওয়ের একাংশ এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, আহত হয়েছে অন্তত চারজন।

রোববার (৪ মে) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি আটকানোর জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। হামলার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই বেন গুরিওন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের প্রবেশপথ ও আশপাশের রেল চলাচল।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সময় মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে, আর লাখ লাখ মানুষ দৌড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ভেতরের সংযোগকারী রাস্তায় আঘাত করে। আশপাশে ছড়িয়ে থাকে ধ্বংসাবশেষ।

হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।

এদিকে, হুথিদের রুখতে প্রতিদিনই ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আজও ইয়েমেনের আল-জাওফ প্রদেশের আল-হাজম জেলায় ১০টি এবং মারিবে ৩টি মার্কিন বিমান হামলার খবর দিয়েছে আল-মাসিরাহ টিভি।

ইসরায়েল রেজিলিয়েন্স পার্টির নেতা বেনি গ্যান্টজ সরাসরি ইরানকে এই হামলার জন্য দায়ী করে বলেন, “ইসরায়েলের ওপর ব্যালিস্টিক হামলার পেছনে রয়েছে তেহরান। এর জবাবে ইরানকেই দায় নিতে হবে এবং তারা ফল ভোগ করবে।”

বিরোধী দলের আরেক নেতা ইয়ার গোলান বলেন, “লাখো মানুষ আবার আশ্রয়কেন্দ্রে ছুটছে, গাজায় অপহৃতরা মরছে, খরচের চাপ জনজীবনকে বিধ্বস্ত করছে, সৈন্যরা ক্লান্ত। এটা শুধু নেতানিয়াহু নয়, গোটা সরকারের জন্যই বড় সংকেত। এখনই সময় যুদ্ধ থামিয়ে বন্দিদের ফিরিয়ে আনার।”

Tags: ইসরায়েলি বিমানবন্দরে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম