Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্রামীণফোনের মুনাফা তিন মাসে ৬৩৪ কোটি টাকা

Bangla FMbyBangla FM
12:01 pm 25, April 2025
in অর্থনীতি, বাংলাদেশ
A A
0

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় ধাক্কা খেয়েছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। কর-পরবর্তী মুনাফা গিয়ে ঠেকেছে ৬৩৪ কোটি টাকায়, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৩ শতাংশ কম। গত বছর এই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ১ হাজার ৩৪০ কোটি টাকা।

আজ শুক্রবার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ, ইন্টারনেটের মূল্য হ্রাস এবং গ্রাহকদের ব্যয়ে সতর্কতা এই মুনাফা পতনের মূল কারণ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে গ্রামীণফোন আয় করেছে ৩ হাজার ৮৩৫ কোটি টাকা, যা গত বছরের তুলনায় আড়াই শতাংশ কম। সেই সময় আয় হয়েছিল ৩ হাজার ৯৩০ কোটি টাকা।

শেয়ারপ্রতি আয়েও বড় ধস দেখা গেছে। গত বছরের প্রথম প্রান্তিকে যেখানে প্রতি শেয়ারে আয় ছিল ৯ দশমিক ৯১ টাকা, চলতি বছর তা নেমে এসেছে ৪ দশমিক ৬৯ টাকায়।

তবে গ্রাহকসংখ্যা ও ইন্টারনেট ব্যবহারে আশাব্যঞ্জক প্রবৃদ্ধির কথা জানিয়েছে কোম্পানিটি। জানানো হয়, বর্তমানে গ্রামীণফোনের মোট গ্রাহকসংখ্যা ৮ কোটি ৪৮ লাখ, যার মধ্যে ৪ কোটি ৮৩ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও আমাদের কৌশলগত সিদ্ধান্তগুলোর ইতিবাচক প্রভাব পড়ছে। ইন্টারনেট গ্রাহক ও ব্যবহারে প্রবৃদ্ধি আমাদের অগ্রগতির দিকেই ইঙ্গিত দিচ্ছে।”

প্রধান আর্থিক কর্মকর্তা অটো মাগনে রিসব্যাক বলেন, “ডেটা ব্যবহারে ও গ্রাহকসংখ্যায় ইতিবাচক ধারা ফিরে এসেছে। পরপর দুই প্রান্তিকে গড় আয় (ARPU) কমলেও এবার তা কিছুটা বেড়েছে। অধিবর্ষ বাদ দিলে পারফরম্যান্সে মাত্র ১ শতাংশ ঘাটতি।”

সবমিলিয়ে, মুনাফায় ধাক্কা খেলেও ভবিষ্যৎ প্রযুক্তি ও ডেটা-নির্ভর অর্থনীতির দিকে আগাচ্ছে গ্রামীণফোন।

Tags: গ্রামীণফোনের মুনাফাতিন মাসে ৬৩৪ কোটি টাকা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
  • মাদারীপুরের শিবচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চরম দুরবস্থা
  • কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ক্রীড়া সপ্তাহের সমাপ্তি
  • ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত
  • দল বেদলসহ আমরা সবাই ইসলামের সৈন্য : আকরাম আলী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম