Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংবিধান সংস্কার প্রস্তাবের ১৬টিতে দ্বিমত বিএনপির

Bangla FMbyBangla FM
১:৪৪ pm ১৭, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

সংবিধান সংস্কার সংক্রান্ত ১৬টি প্রস্তাবের সঙ্গে দ্বিমত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন বলেন, ‘কমিশনের প্রস্তাবিত ৬৬টি সংস্কারের মধ্যে ২৫টির সঙ্গে আমরা একমত পোষণ করেছি, ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং বাকি ১৬টিতে আমাদের দ্বিমত রয়েছে।’

বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই বৈঠকে অংশ নেয়।

 বৈঠকে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ প্রণয়নই আমাদের লক্ষ্য। গণতন্ত্রের পথে বিএনপির ভূমিকা ইতিবাচক।’

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংবিধান সংস্কার একটি চলমান ও প্রাসঙ্গিক প্রক্রিয়া। এটি সময় ও বাস্তবতার নিরিখে হালনাগাদ হতে থাকে। 

বিএনপি কখনোই সংস্কারের বিরোধিতা করেনি, বরং দেশ গঠনের স্বার্থেই সবসময় সংস্কারের পক্ষে সোচ্চার থেকেছে।’

তিনি আরও বলেন, ‘যদিও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, তবে আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবই বিএনপির মূল সনদ। ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম এই রূপরেখার ভিত্তিতেই পরিচালিত হবে।’

প্রসঙ্গত, গত ২৩ মার্চ বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে তাদের মতামত জমা দেয়। তখন থেকেই কমিশনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে আমেরিকান প্রবাসীর ব্যতিক্রমী খামার
  • রাজশাহীতে ১১ দিন হলো নিখোঁজ স্কুলছাত্রী
  • নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ
  • “তুহিন মাহমুদকে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলো এনসিপি”
  • শ্রীমঙ্গলে লাশ গুম:২৪ ঘণ্টায় আসামি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম