Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রক্তাক্ত হামবুর্গ: ছুরিকাঘাতে জখম ১৮, নারী গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১১:৪২ am ২৪, মে ২০২৫
in বিশ্ব
A A
0

জার্মানির হামবুর্গ শহরের প্রধান ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সন্ধ্যার ব্যস্ত সময়ের এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলার ঘটনায় ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন এই নারীকে শনিবার আদালতে হাজির করা হয়। হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ জানান, এখন পর্যন্ত তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে হামলাকারীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল। বরং পুলিশের ধারণা, তিনি মানসিক ভারসাম্য হারানোর কারণে এমন কাণ্ড ঘটাতে পারেন।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, প্ল্যাটফর্মের প্রবেশপথ ঘিরে রেখেছে পুলিশ, সেখানে অ্যাম্বুলেন্সে আহতদের তোলা হচ্ছে। হামলাটি একাই সংঘটিত করেছে বলে প্রাথমিকভাবে মনে করছে কর্তৃপক্ষ।

হামলার পরপরই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ হামবুর্গের মেয়রের সঙ্গে ফোনে কথা বলেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে জার্মানিতে ধারাবাহিকভাবে সহিংস হামলার ঘটনা ঘটছে। মাত্র কয়েকদিন আগেই, ১৮ মে বিলেফেল্ড শহরের একটি বারে ছুরিকাঘাতে চারজন আহত হন। এসব ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং জাতীয় নিরাপত্তা এখন জার্মান সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, মানসিক স্বাস্থ্য সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি মিলেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যার ফলে সরকারকে এখন আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।

Tags: নারী গ্রেপ্তাররক্তাক্ত হামবুর্গ: ছুরিকাঘাতে জখম ১৮
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চবিতে তর্ক থেকে হামলা, জুনিয়রের কাঁচির আঘাতে রক্তাক্ত সিনিয়র শিক্ষার্থী
  • বের হয়েছিলেন স্বর্ণ নিয়ে, ফিরলেন লাশ হয়ে
  • ‘এটা আমাদেরই গল্প’-এর বিশ্বরেকর্ড: মাত্র ১৮ ঘণ্টায় ১ কোটি ভিউ!
  • জার্মানি থেকে ৫ হাজার সৈন্য প্রত্যাহারের নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম