Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্মীয় উসকানিমূলক বিজ্ঞাপন দিয়ে বিপদে ভারতের যোগগুরু বাবা রামদেব

Bangla FMbyBangla FM
8:57 am 23, April 2025
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

ভারতের বিতর্কিত যোগগুরু ও পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা বাবা রামদেব সম্প্রতি দিল্লির একটি আদালতে জানান, তিনি তাঁর প্রতিষ্ঠানের তৈরি একটি পানীয়ের প্রচারে ব্যবহৃত বিতর্কিত ভিডিওটি সরিয়ে নেবেন। আদালত তাঁর তৈরি ওই বিজ্ঞাপনকে ‘ন্যায়সঙ্গত নয়’ এবং ‘অসমর্থনযোগ্য’ বলে মন্তব্য করেছে।

এই বিজ্ঞাপনটি রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলির একটি মিষ্টি পানীয় প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ভিডিওতে সরাসরি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করলেও তিনি দাবি করেন, কিছু ব্র্যান্ড তাদের আয় থেকে মসজিদ ও মাদ্রাসা নির্মাণে অর্থায়ন করে থাকে। যদিও স্পষ্টভাবে কোনো নাম বলা হয়নি, তবে বক্তব্যের ধারা থেকে ধারণা করা যায় যে, তিনি জনপ্রিয় পানীয় রুহ আফজার দিকেই ইঙ্গিত করেছেন—যা হামদর্দ ল্যাবরেটরিজ নামে একটি ইসলামিক দাতব্য সংস্থা শত বছরের বেশি সময় ধরে তৈরি করে আসছে।

এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। হামদর্দ ল্যাবরেটরিজ এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয় এবং বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার দাবিতে মামলা করে। আদালতে মামলার শুনানিতে বিচারপতি অমিত বানসাল বলেন, রামদেবের বক্তব্য আদালতের বিবেককে নাড়া দিয়েছে এবং এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আদালত তাঁকে পাঁচ দিনের মধ্যে একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে, যেখানে তাকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে তিনি আর এ ধরনের কোনো বক্তব্য বা প্রচার চালাবেন না।

‘লাইভ ল’ নামের একটি আইন বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আদালত রামদেবের বিতর্কিত মন্তব্যে সামাজিক বিভাজনের ইঙ্গিত দেখতে পেয়েছে। হামদর্দের আইনজীবী মুকুল রোহাতগি রামদেবের ভিডিওকে ‘বিদ্বেষমূলক বক্তব্য’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটি কেবল প্রতিদ্বন্দ্বী পণ্যের সমালোচনা নয়, বরং এটি সাম্প্রদায়িক বিভাজনকেই উসকে দেয়।

তবে রামদেব ও পতঞ্জলির পক্ষের আইনজীবী রাজীব নায়ার আদালতে জানান, তাঁর মক্কেল কোনো ধর্মের বিপক্ষে নন এবং বিতর্কিত ভিডিওটি সরিয়ে নেওয়া হবে।

এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১ মে।

Tags: ধর্মীয় উসকানিমূলক বিজ্ঞাপনযোগগুরু বাবা রামদেব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম