Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাককানইবি সাংবাদিক সমিতির জান্নাতী সভাপতি, মুতাসিম সম্পাদক নির্বাচিত

Taslima TanishabyTaslima Tanisha
১২:১৩ pm ১৪, ডিসেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ):

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা: জান্নাতী বেগম সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ সাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার(১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি।

নবনির্বাচিত সভাপতি মোছা: জান্নাতী বেগম বলেন, আগামী এক বছরে সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজকে আরও সোচ্চার করতে চাই। একই সঙ্গে ক্যাম্পাসের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাফল্য দেশ-বিদেশে, বিশ্বের দরবারে তুলে ধরতে সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

মুতাসিম বিল্লাহ সাদ বলেন, এই দায়িত্ব আমার কাছে আমানত। আমি সংগঠনের প্রতি শ্রদ্ধা, স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রেখে আমার দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবো। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতি ন্যায্যতা, নৈতিকতা ও মূল্যবোধ চর্চার বিকাশে ভূমিকা রাখতে চাই।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আখলাকুল হাসান অনিক, কোষাধ্যক্ষ পদে ঢাকা মেইলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রইসুল আরাফাত এবং প্রকাশনা ও সাহিত্য সম্পাদক পদে আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল হাদী সিয়াম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটিকে পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি দল গনভোটকে অস্বীকার করেছে: জামায়াত আমির
  • নীলফামারতে বন্ধুত্বের অনন্য নজির: এক বন্ধুর জন্য সবার মাথা ন্যাড়া
  • নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মাকে কুপিয়ে গুরুত্ব জখম
  • শ্রীমঙ্গলের লাল টিলায় দক্ষিণাকালী পূজায় ভক্তসমাগম
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন শেগুফতা রব্বানী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম