Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জামালের গণসংযোগ

Tanazzina TaniabyTanazzina Tania
৭:২৫ pm ২৮, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

নবীন মাহমুদ:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল শুক্রবার সকালে রাজাপুর শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সকাল থেকে তিনি কাঁচাবাজার, বাজার সড়ক, পশু হাসপাতাল এলাকা, স্কুল মার্কেটসহ আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সমস্যার খোঁজখবর নেন এবং রাষ্ট্র সংস্কারের বিএনপির ঘোষিত কর্মসূচি তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ঝালকাঠি আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট মাহেব হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামাল বলেন, রাজাপুর বিষখালি নদীর তীরবর্তী এলাকা নদীভাঙনে বিপর্যস্ত। ঘরবাড়ি হারানো মানুষের আর্তনাদ থামাতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পুনর্বাসনই হবে তাঁর প্রথম প্রতিশ্রুতি।

মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক আজ যুবসমাজকে ধ্বংস করছে। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কঠোর মাদকবিরোধী অভিযান, সচেতনতা কর্মসূচি এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জামাল বলেন, রাজাপুরের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন জরুরি। প্রত্যন্ত এলাকায় শিক্ষক সংকট দূর করা, নতুন ভবন নির্মাণ, আইসিটি ল্যাব স্থাপন, মাদ্রাসা শিক্ষার প্রসারসহ আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।

মনোনয়ন প্রসঙ্গে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, দল মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে বিজয় নিশ্চিত করব। বিএনপির পক্ষে জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সামগ্রিক উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য। সুযোগ পেলে রাজাপুরকে উন্নয়ন, ন্যায়বিচার ও আধুনিকতার পথে এগিয়ে নিতে চাই।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম