Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের সমাবেশ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৬ am ১৯, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

 ক্রাইম রিপোর্টার, গোদাগাড়ী রাজশাহী:

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে ১২/০৪/২০২৬ইং রবিবার বেলা তিনটার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা।

ডাইংপাড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল খালেকের, সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর-গোদাগাড়ী (রাজশাহী-১) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মোঃ মুজিবুর রহমান,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহ, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব মোঃ আতিকুর রহমান, ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি মোঃ রেজওয়ান ইসলাম, উপজেলা আমির নুমায়ুন আলী এবং পৌর ভারপ্রাপ্ত আমির শওকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, “গণভোট দেশের মানুষ তাদের প্রত্যাশা ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে। সেই রায় বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা।”

তিনি আরও বলেন,“দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন, ন্যায়বিচার ও সুশাসন প্রত্যাশা করে। গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হলে জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হবে। তাই দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি উল্লেখ করেন,গণভোট কোনো দলের বিষয় নয় এটি গোটা জাতির বিষয়। জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলনকে সম্মান জানানোই গণতান্ত্রিক চর্চার অংশ। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায়ে রাজপথে আছি এবং থাকব।

সমাবেশে বক্তারা বলেন, গণভোট জনগণের সরাসরি মতামতের প্রতিফলন। এ রায় বাস্তবায়নে দেরি হলে জনমনে ক্ষোভ সৃষ্টি হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যায়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
  • রাজধানীর অটোরিক্সা চালক সাইফুল হত্যা মামলায় প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার
  • যশোর বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ৪০০-এর বেশি
  • বেরোবিতে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু
  • কবি ও সাংবাদিকতায় উজ্জ্বল আলো ছড়িয়েছেন সৌমিত্র দেব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম