Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুরো গাজা দখলে নিতে ইসরায়েলের অভিযান সম্প্রসারণের পরিকল্পনায় অনুমোদন

Bangla FMbyBangla FM
৪:২০ am ০৫, মে ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অভিযান আরও তীব্র ও বিস্তৃত করতে হাজার হাজার রিজার্ভ সেনাতে তলব করেছে ইসরায়েল।

 সোমবার (৫ মে) টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। ইসরায়েলি একজন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে এই তথ্য নিশ্চিত করেছে। 

হিব্রু মিডিয়ার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পরবর্তী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরেই এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবছে ইসরায়েল। এর আগে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের সঙ্গে আলোচনা প্রচেষ্টাও অব্যাহত থাকবে। 

গতকাল রোববার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির গাজায় হামলা সম্প্রসারণের জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে তলবের কথা জানান।

জামির বলেন, চলতি সপ্তাহে আমরা গাজায় অভিযান সম্প্রসারণ ও তীব্র করতে আমাদের হাজার হাজার রিজার্ভ সেনাকে খসড়া আদেশ পাঠাচ্ছি। আমরা আমাদের জিম্মি লোকদের মুক্তি ও হামাসকে পরাজিত করতে চাপ আরও বাড়াচ্ছি। 

হামাসের সকল কাঠামো ধ্বংস করার হুঁশিয়ার বার্তাও দেন ইসরায়েলি সেনাপ্রধান। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। 

গাজার আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার। বার্তা সংস্থা এএফপির হিসাবে, বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে গাজায় ১৮৫ বর্গকিলোমিটারের বেশি এলাকা রয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ।

বিশ্লেষকরা ধারণা করছেন, গাজা দখলে নিতেই নতুন করে অভিযান সম্প্রসারণ ও তীব্র করছে ইসরায়েল। 

গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাজারে আবারও পরিবর্তন এসেছে স্বর্ণের দামে
  • হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌ করিডোর চালুর ঘোষণা ওমানের
  • বিশ্বকাপ গ্রুপ পর্বে উত্তেজনার চূড়ান্ত লড়াই আজ হার্ড রক স্টেডিয়ামে:স্কটল্যান্ড বনাম ব্রাজিল
  • জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি
  • গানার বিপক্ষে ড্রয়ের পর ইংল্যান্ডকে নিয়ে নতুন আলোচনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম