Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত ১

Bangla FMbyBangla FM
২:৪০ pm ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তিনটি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন কৃষক মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—

  • ফয়সাল মিয়া (২৮), শ্রীনগর গ্রাম, ভৈরব
  • ফারুক মিয়া (৬৫), রসুলপুর গ্রাম, ভৈরব
  • কবির মিয়া (২৫), হাজারিনগর গ্রাম, কুলিয়ারচর

আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে কিশোরগঞ্জে তাপদাহ চলছিল। রোববার বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে সেই সাথে শুরু হয় বজ্রপাত। এ সময় নিহত তিনজন নিজ নিজ জমিতে কাজ করছিলেন। বজ্রপাতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই বলেন, “তিনজনকে হাসপাতালে আনা হলে দেখা যায়, তারা আগেই মারা গেছেন।”

অন্যদিকে, আহত আবু বকর বর্তমানে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানান ডা. তানভীর হাসান জিকো।

Tags: দুর্ঘটনাবজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম